তাসকিন বাংলাদেশের ব্যাটসম্যানদের যে পরামর্শ দিলেন
ক্রীড়া প্রতিবেদকঢাকা
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ২২: ১৯
ফলো করুন
৫৭ রানে পাকিস্তানের ৩ উইকেট নিয়েছেন তাসকিন
৫৭ রানে পাকিস্তানের ৩ উইকেট নিয়েছেন তাসকিনএএফপি
১৭-২-৫৭-৩।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বোলিং বিশ্লেষণ এটা। প্রায় দেড় বছর পর লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনটা স্মরণীয়ই করে রেখেছেন তাসকিন। বাংলাদেশকে প্রথম উইকেটটিও এনে দিয়েছেন তিনি। তা–ও আবার দিনের প্রথম ওভারেই।
সব মিলিয়ে ফেরাটা খুব উপভোগই করেছেন তাসকিন। বৃষ্টির কারণে গতকাল টেস্টের প্রথম দিনটা ভেসে গেছে বৃষ্টিতে। আজই প্রথম ইনিংস শুরু হয়েছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে খেলাটা উপভোগ করাসহ নানা বিষয়ে কথা বলেছেন তাসকিন। বাংলাদেশের ব্যাটসম্যানদেরও একটা পরামর্শ দিয়ে রেখেছেন তিনি।
